বিশ্ববাজারে তামার দাম বেড়েছে
ডিসেম্বর ১৮, ২০২৫
বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের মোট সম্পদ ২.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
ডিসেম্বর ১৮, ২০২৫
বিশ্ববাজারে তামার দাম বেড়েছে
ডিসেম্বর ১৮, ২০২৫
বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের মোট সম্পদ ২.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
ডিসেম্বর ১৮, ২০২৫

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দরপতন

বাড়তি মজুদ ও নিম্নমুখী রফতানি চাহিদায় ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে।

বাড়তি মজুদ ও নিম্নমুখী রফতানি চাহিদায় ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। তবে এ সময় দরপতনের ধারাটিকে সীমিত করে তুলেছে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দামের ঊর্ধ্বগতি। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের মূল্য নেমেছে টনপ্রতি ৩ হাজার ৯৫৭ রিঙ্গিতে, যা আগের দিনের তুলনায় ৫ রিঙ্গিত বা দশমিক ১৩ শতাংশ কম।

কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গ এক্স এসডিএনবিএইচডির প্রোপ্রাইটরি ট্রেডার ডেভিড এনজি জানিয়েছেন, রফতানি চাহিদা কম ও বেশি মজুদ থাকার কারণে পাম অয়েলের দাম কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *