শ্রমবাজার বলতে এখন শুধুই সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০২৫
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দরপতন
ডিসেম্বর ১৮, ২০২৫
শ্রমবাজার বলতে এখন শুধুই সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০২৫
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দরপতন
ডিসেম্বর ১৮, ২০২৫

বিশ্ববাজারে তামার দাম বেড়েছে

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্যের প্রভাবে গতকাল বিশ্ববাজারে তামার দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্যের প্রভাবে গতকাল বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) ধাতুপণ্যটির মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৯২ হাজার ৫৫০ ইউয়ানে (১৩ হাজার ১৩৯ ডলার ৪০ সেন্ট), যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। এছাড়া লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহ চুক্তিতে গতকাল প্রতি টন তামা বেচাকেনা হয়েছে ১১ হাজার ৭০৪ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯৭ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার।

যুক্তরাষ্ট্রে নভেম্বরে কর্মসংস্থার বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ তথ্য দেশটির অর্থনীতি কিছুটা শক্তিশালী হওয়ার ইঙ্গিত। ফলে শিল্প ও নির্মাণ খাতে তামার চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সময় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মিশ্র এ প্রবণতার কারণে গতকাল তামার দাম খুব বেশি বাড়েনি। যদিও সরবরাহ নিয়ে উদ্বেগ ও চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে দীর্ঘমেয়াদে ধাতুটির দাম টনপ্রতি ১১ হাজার ৬০০ ডলারের ওপরে থাকতে পারে।

অন্য ধাতুর মধ্যে গতকাল এসএইচএফইতে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ৮৩ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ২১ হাজার ৯৭৫ ইউয়ানে। এ সময় এলএমইতে ধাতুটির দাম দশমিক ৪২ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ৮৮৮ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *