
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
ডিসেম্বর ১০, ২০২৫
পর্যাপ্ত বরাদ্দ থাকলেও মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না আলুচাষীরা
ডিসেম্বর ১১, ২০২৫ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন। আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসন থেকে। এছাড়া অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে ঢাকা-৯ আসনে তাসনীম জারা, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ সারোয়ার তুষার, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড়-১ সারজিস আলম ও নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ দলের মনোনয়ন পেয়েছেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব।’
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী-৩ মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান এনসিপির হয়ে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রংপুর-১ আসনে মো. আল মামুন, রংপুর-৪ আখতার হোসেন, কুড়িগ্রাম-১ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আব্দুল্লাহ-আল-ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) এনসিপির হয়ে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নওগাঁ-১ আসনে কৈলাস চন্দ্র রবিদাস, নওগাঁ-২ মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ মনিরা শারমিন, নাটোর-২ আব্দুল মান্নাফ, নাটোর-৩ অধ্যাপক এসএম জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এসএম সাইফ মোস্তাফিজ।
এছাড়া পাবনা-৪ আসনে অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ, মেহেরপুর-১ মো. সোহেল রানা, মেহেরপুর-২ অ্যাডভোকেট সাকিল আহমাদ, চুয়াডাঙ্গা-১ মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ-১ অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার), যশোর-৪ মো. শাহজাহান কবীর, মাগুরা-২ মোহাম্মাদ তরিকুল ইসলাম, বাগেরহাট-২ মোল্যা রহমাতুল্লাহ, খুলনা-১ মো. ওয়াহিদ উজ জামান, খুলনা-২ ফরিদুল হক, পটুয়াখালী-১ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন এনসিপির হয়ে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে ভোলা-১ আসনে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, বরিশাল-৪ আবু সাঈদ মুসা, বরিশাল-৫ মো. নুরুল হুদা চৌধুরী, ঝালকাঠি-১ ডা. মাহমুদা আলম মিতু, পিরোজপুর-৩ ড. মো. শামীম হামিদী, টাঙ্গাইল-১ সাইদুল ইসলাম (শহীদ সাজিদের পরিবার), টাঙ্গাইল-৩ সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল-৫ মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল-৭ খন্দকার মাসুদ পারভেজ, জামালপুর-৪ ডা. মো. মোশাররফ হোসেন, শেরপুর-১ ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া ও শেরপুর-২ আসনে খোকন চন্দ্র বর্মণ (আহত) এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।
অন্যদিকে ময়মনসিংহ-১ আসনে মো. আবু রেহান, ময়মনসিংহ-৩ কবি সেলিম বালা, ময়মনসিংহ-৫ মিয়াজ মেহরাব তালুকদার, ময়মনসিংহ-৬ জাবেদ রাসিন, ময়মনসিংহ-৭ অ্যাডভোকেট এটিএম মাহবুব-উল আলম, ময়মনসিংহ-৯ আশিকিন আলম (রাজন), ময়মনসিংহ-১১ তানহা শান্তা, নেত্রকোনা-২ ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোনা-৩ প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম), কিশোরগঞ্জ-২ আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল) ও কিশোরগঞ্জ-৩ আসনে শেখ খায়রুল কবির আহমেদ জাতীয় এনসিপির হয়ে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া মুন্সিগঞ্জ-১ আসনে আলী নেওয়াজ, মুন্সিগঞ্জ-২ মাজেদুল ইসলাম, ঢাকা-১ মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫ এসএম শাহরিয়ার, ঢাকা-৭ তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ ডা. তাসনিম জারা, ঢাকা-১১ মো. নাহিদ ইসলাম, ঢাকা-১২ নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩ আকরাম হুসাইন, ঢাকা-১৫ অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯ ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।
এদিকে গাজীপুর-৬ আসনে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, নরসিংদী-১ মো. আবদুল্লাহ আল ফয়সাল, নরসিংদী-২ সারোয়ার তুষার, নরসিংদী-৪ ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর, নরসিংদী-৫ মো. নাজমুল হক সিকদার, নারায়ণগঞ্জ-৪ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আহমেদুর রহমান তনু, রাজবাড়ী-২ সাইয়েদ জামিল (জামিল হিজাযী) ও ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা এনসিপির হয়ে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনে প্রলয় কুমার পাল, গোপালগঞ্জ-৩ মো. আরিফুল দাড়িয়া, শরীয়তপুর-১ মো. আব্দুর রহমান, সিলেট-১ এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপির হয়ে এমপি পদে লড়বেন মো. আতাউল্লাহ।
এছাড়া কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৬ নাভিদ নওরোজ শাহ, চাঁদপুর-১ আরিফুল ইসলাম, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, চাঁদপুর-৫ মো. মাহাবুব আলম, ফেনী-৩ মোহাম্মাদ আবুল কাশেম, নোয়াখালী-১ ব্যারিস্টার মো. ওমর ফারুক, নোয়াখালী-৫ অ্যাডভোকেট হুমায়রা নূর, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-৬ মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ মুহাম্মদ হাসান আলীম, চট্টগ্রাম-১৫ আবদুল মাবুদ সৈয়দ ও চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক এনসিপির হয়ে সংসদ সদস্যপদে লড়বেন।
এদিকে কক্সবাজার-১ আসনে মো. মাইমুল আহসাম খান, কক্সবাজার-২ আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, কক্সবাজার-৪ মুহাম্মদ হোসাইন ছাড়াও খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙ্গামাটিতে প্রিয় চাকমা ও বান্দারবানে মংসা প্রু চৌধুরী এনসিপির হয়ে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


