
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ১৩ দফা ইশতেহার উপস্থাপন
ডিসেম্বর ৮, ২০২৫
উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ৮, ২০২৫ইসি জানিয়েছে, নিবন্ধিত সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে। এছাড়া পর্যবেক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে সংস্থাগুলোর কার্যক্রম নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮১টি দেশীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুই ধাপে সম্পন্ন হওয়া এ প্রক্রিয়ায় সংস্থাগুলোর নিবন্ধন কার্যকর থাকবে আগামী পাঁচ বছর।
আজ সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে জানানো হয়, প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে ৬ নভেম্বর ২০২৫ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ১৫টি সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত নিবন্ধন দেয়া হয়েছে।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ৭৩টি দেশীয় সংস্থার তালিকা প্রকাশ করে ইসি। ওই তালিকা নিয়ে আপত্তি ও অভিযোগ জানাতে ২০ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো ১৫টি সংস্থা নিবন্ধনের আওতায় আসে।
ইসি জানিয়েছে, নিবন্ধিত সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে। এছাড়া পর্যবেক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে সংস্থাগুলোর কার্যক্রম নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।


