১ ঘণ্টা বাড়লো ভোটগ্রহণের সময়সীমা
ডিসেম্বর ৭, ২০২৫
পাবনায় কুকুরছানা হত্যার ঘটনায় জামিন পেলেন সেই নারী
ডিসেম্বর ৮, ২০২৫
১ ঘণ্টা বাড়লো ভোটগ্রহণের সময়সীমা
ডিসেম্বর ৭, ২০২৫
পাবনায় কুকুরছানা হত্যার ঘটনায় জামিন পেলেন সেই নারী
ডিসেম্বর ৮, ২০২৫

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশনার বলেন, বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এ মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার নেয়া হবে সরকারি এবং আধাসরকারি ব্যাংকের কর্মকর্তাদের থেকে।

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রোববার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এ মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার নেয়া হবে সরকারি এবং আধাসরকারি ব্যাংকের কর্মকর্তাদের থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *