দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
ডিসেম্বর ৭, ২০২৫
বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত ইসির
ডিসেম্বর ৭, ২০২৫
দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
ডিসেম্বর ৭, ২০২৫
বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত ইসির
ডিসেম্বর ৭, ২০২৫

১ ঘণ্টা বাড়লো ভোটগ্রহণের সময়সীমা

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের সময় বেশি লাগবে। তাই ভোটের সময়সীমা সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত করা হয়েছে।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের সময় বেশি লাগবে। তাই ভোটের সময়সীমা সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত করা হয়েছে।

আজ রোববার নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগের সব নির্বাচনে ভোট গ্রহণের সময়সীমা ছিল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত। এবার একঘণ্টা বাড়ানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *