খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান
ডিসেম্বর ৭, ২০২৫
ভোটের দিন সাধারণ ছুটি, নির্বাচনের আগের রাতে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট: ইসি সানাউল্লাহ

২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে বাংলাদেশ: আশিক চৌধুরী

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে ব্যবসা শুরু সময়ের জটিলতা ও দুর্নীতি বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নানা দফতরে ঘুরতে হয় বলে হয়রানির শিকার হতে হয় উদ্যোক্তাদের।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, এদেশে বিনিয়োগের সম্ভাবনা অপরিসীম। আমরা তরুণ একটি দেশ। ২০৩০ সালে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। সেই সময়ে দেশের স্থানীয় বাজার যুক্তরাজ্যের বাজারকেও ছাড়িয়ে যাবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ৮ দিনের এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’ স্লোগানে শুরু হওয়া শতভাগ দেশীয় পণ্যের এ মেলা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে ব্যবসা শুরু সময়ের জটিলতা ও দুর্নীতি বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নানা দফতরে ঘুরতে হয় বলে হয়রানির শিকার হতে হয় উদ্যোক্তাদের।

তিনি আরো বলেন, উদ্যোক্তাদের সমস্যা কমাতে বিডা ডিজিটাইজেশনের পথে হাঁটছে। শিগগিরই একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে ব্যবসা নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সরকারি সেবার আবেদন করা যাবে। এতে ছোট-বড় সব বিনিয়োগকারী একই সেবা পাবেন। পাশাপাশি দুর্নীতিও কমবে। কেননা এ প্ল্যাটফর্ম থাকলে কোনো দফতরে সশরীরে উপস্থিত হতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *