আবাদ হয় না বরিশাল বিভাগের সাড়ে ছয় লাখ হেক্টর জমিতে
ডিসেম্বর ৭, ২০২৫
খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান
ডিসেম্বর ৭, ২০২৫
আবাদ হয় না বরিশাল বিভাগের সাড়ে ছয় লাখ হেক্টর জমিতে
ডিসেম্বর ৭, ২০২৫
খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান
ডিসেম্বর ৭, ২০২৫

এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এ জোট জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এ জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে।

এনসিপিসহ তিনটি দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হলো এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্ট) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরোনো রাজনীতির পথে যেতে না দেয়ার অঙ্গীকার নিয়ে এ জোটের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এ জোট জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এ জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *