বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন রিমান্ডে
ডিসেম্বর ৫, ২০২৫
জুলাই বিপ্লবের পর দেশে কোনো গুম ও ক্রসফায়ারের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বর ৫, ২০২৫
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন রিমান্ডে
ডিসেম্বর ৫, ২০২৫
জুলাই বিপ্লবের পর দেশে কোনো গুম ও ক্রসফায়ারের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বর ৫, ২০২৫

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকায় আগুন

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে তাৎক্ষণিক ওই কর্মসূচি পালন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা।

এ সময় তারা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে লঞ্চঘাটগামী সড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করেন।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সড়কের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে প্রতিবাদী পথসভা করেন। এ সময় তারা মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সড়কের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে প্রতিবাদী পথসভা করেন

এতে যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘মনোনয়ন ঘোষণার পর তৃণমূলের কর্মীরা দুঃখ পেয়ে বিক্ষোভ করেছে। আমরা তাদের অনুরোধ করেছি এমনটি আর না করার জন্য। কারণ, কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে আমরা সেটা মেনে নেবো। তবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দলীয় শৃঙ্খলা মেনে আবেদন করবো যাতে তিনি এটা পুনর্বিবেচনা করেন। কারণ, তিনি এর আগে বলেছিলেন যে যারা মাঠে কাজ করবে তাদের মূল্যায়ন করা হবে। সবাই জানেন আমরা দীর্ঘদিন ধরে দলীয় নির্দেশনা মেনে মাঠে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অসুস্থতার সময়ে মনোনয়ন ঘোষণা দেওয়া ঠিক হয়নি। আমরা তার সুস্থতা কামনায় দোয়া মিলাদ করে সময় কাটাচ্ছি। অথচ এরকম সময়ে মনোনয়ন ঘোষণা করা হলো।’

বিকালে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *