ফের বঙ্গোপসাগর থেকে ১২ বাংলাদেশি জেলে তুলে নিল আরাকান আর্মি
নভেম্বর ২৮, ২০২৫
রাজশাহীর বরেন্দ্র জাদুঘর প্রাঙ্গণে শিল্প ও সংস্কৃতি মেলা
নভেম্বর ২৯, ২০২৫
ফের বঙ্গোপসাগর থেকে ১২ বাংলাদেশি জেলে তুলে নিল আরাকান আর্মি
নভেম্বর ২৮, ২০২৫
রাজশাহীর বরেন্দ্র জাদুঘর প্রাঙ্গণে শিল্প ও সংস্কৃতি মেলা
নভেম্বর ২৯, ২০২৫

সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন ফাঁড়ি

সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন চতুরবাড়ী বিওপি (বর্ডার আউট পোস্ট) উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রংপুরের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাভুক্ত এ নতুন বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

তিস্তা ব্যাটালিয়ন প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ব্যাটালিয়নের অধীনে ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় ওই এলাকায় চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কৌশলগতভাবে চতুরবাড়ীতে নতুন বিওপি স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল নাছের বলেন, “নবনির্মিত চতুরবাড়ী বিওপি সীমান্ত নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। অপরাধ দমন ও নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, বিভিন্ন সময় সীমান্তসংক্রান্ত ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পাওয়া মাত্র বিজিবিকে জানাতে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬১ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *