
বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা
নভেম্বর ২৮, ২০২৫
সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন ফাঁড়ি
নভেম্বর ২৮, ২০২৫কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আবারও বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়া এলাকার পূর্বদিকে দুটি পৃথক ট্রলার থেকে তাদের ধরে নিয়ে যায়। আটক জেলেদের মধ্যে রয়েছেন—সেন্টমার্টিনের মো. কবির, আব্দুর রহমান, মো. লেডু মিয়া, মো. রমিস আহমদ, আব্দুর রশিদ, মো. জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের মো. আলমসহ আরও একজন যার পরিচয় জানা যায়নি।
সেন্টমার্টিনের জেলে আব্দুল গফুর জানান, ভোরে নুর আহমেদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারালে আরাকান আর্মি ট্রলারটির ছয় জেলেকে ধরে নিয়ে যায়। একই সময় মো. ইলিয়াসের আরেকটি ট্রলার থেকেও ছয় জেলেকে তুলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, মাছ ধরতে গিয়ে যেন কেউ সীমা অতিক্রম না করে—সে বিষয়ে জেলেদের আরও সতর্ক থাকতে হবে।


