বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স: ফরাসি রাষ্ট্রদূত
নভেম্বর ২৬, ২০২৫
রাত ৮টা থেকে সোয়া ৯টা তথ্য ভবনে গোপন বৈঠক, হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কিসের বৈঠক!
নভেম্বর ২৬, ২০২৫
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স: ফরাসি রাষ্ট্রদূত
নভেম্বর ২৬, ২০২৫
রাত ৮টা থেকে সোয়া ৯টা তথ্য ভবনে গোপন বৈঠক, হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কিসের বৈঠক!
নভেম্বর ২৬, ২০২৫

কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *