
শিল্প ও বাণিজ্য মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলে এএমএল ও সিএফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত
নভেম্বর ২৪, ২০২৫
ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ, অমান্য করলে বহিষ্কার
নভেম্বর ২৫, ২০২৫সাগরে মাছ ধরতে গিয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন ভোলার লালমোহন উপজেলার ১৪ জেলে।
সাগরে মাছ ধরতে গিয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন ভোলার লালমোহন উপজেলার ১৪ জেলে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির ট্রলার নিয়ে ১০ নভেম্বর তারা মাছ শিকারে যান। যাত্রার ছয়দিনের মধ্যে তাদের ফেরার কথা ছিল। পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো ধরনের যোগাযোগ হয়নি তাদের।
নিখোঁজ জেলেরা হলেন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মাকসুদুর রহমান, খোকন, হেলাল, শামিম, সাব্বির, সজীব, জাহাঙ্গীর, নাছির মাঝি এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার আব্দুল মালেক, ফারুক, মাকসুদ, আলম মাঝি ও ফারুক মাঝিসহ ১৪ জন।
নিখোঁজ মো. খোকনের স্ত্রী মোসা. রিপা বেগম জানান, তার স্বামী সাগরে মাছ শিকার করে টাকা উপার্জন করেন। তা দিয়ে তাদের সংসার চলে। সাগরে মাছ শিকারে গিয়ে তার স্বামীর সঙ্গে আরো ১৩ জেলে নিখোঁজ রয়েছেন।
মাকসুদুর রহমানের ছেলে মো. নয়ন জানান, সাগরে মাছ শিকারে যাওয়ার পর সর্বোচ্চ পাঁচদিনের মধ্যে সবার ফেরার কথা। তবে ১৪ দিন হয়ে গেছে এখনো কেউ ফেরেননি।
হেলালের স্ত্রী মিতু বেগম বলেন, তার স্বামী বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিলেন, আমি যেন নিজের এবং সন্তানের খেয়াল রাখি। তাকে বলেছিলাম আমি বাবার বাড়ি যাব। তিনি বলেছিলেন, সাগর থেকে ফিরে একসঙ্গে যাবেন। এখন তারই কোনো খোঁজ নেই। তাকে ছাড়া কীভাবে চলব আমরা।’
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ বা জিডি করেননি। তবু তারা বিষয়টি জানার চেষ্টা করবেন।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, জেলেদের নিখোঁজের বিষয়টি তারাও জেনেছেন। তবে কতজন জেলে নিখোঁজ রয়েছেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তারা বিভিন্ন মাধ্যমে ওইসব জেলের অবস্থান জানার চেষ্টা করছেন।


