দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালু হবে : গভর্নর
নভেম্বর ২৪, ২০২৫
সাগরে দুই সপ্তাহ ধরে নিখোঁজ ভোলার ১৪ জেলে
নভেম্বর ২৫, ২০২৫
দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালু হবে : গভর্নর
নভেম্বর ২৪, ২০২৫
সাগরে দুই সপ্তাহ ধরে নিখোঁজ ভোলার ১৪ জেলে
নভেম্বর ২৫, ২০২৫

শিল্প ও বাণিজ্য মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলে এএমএল ও সিএফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বিএফআইইউর নির্দেশিকা অনুসারে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম, সন্দেহজনক আর্থিক কার্যক্রম ও লেনদেন শনাক্তকরণ এবং রিপোর্ট করার ক্ষেত্রে আরো বেশি সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।

মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বাড়াতে এএমএল ও সিএফটি প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন এবং যুগ্ম পরিচালক শাহালম কাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং উপ–প্রধান মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পারভেজ।

প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বিএফআইইউর নির্দেশিকা অনুসারে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম, সন্দেহজনক আর্থিক কার্যক্রম ও লেনদেন শনাক্তকরণ এবং রিপোর্ট করার ক্ষেত্রে আরো বেশি সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা। —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *