ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না: মির্জা ফখরুল
নভেম্বর ২২, ২০২৫
মহাখালীতে চলন্ত বাসে আগুন
নভেম্বর ২২, ২০২৫
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না: মির্জা ফখরুল
নভেম্বর ২২, ২০২৫
মহাখালীতে চলন্ত বাসে আগুন
নভেম্বর ২২, ২০২৫

চট্টগ্রামে বন্দর ‘ইজারা বন্ধের দাবিতে’ আন্দোলনে স্কপ

চট্টগ্রাম বন্দরকে বিদেশী অপারেটরদের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার বন্দরমুখী সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের অনুষ্ঠিত স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

তিনি বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশীদের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে স্কপসহ বিভিন্ন সংগঠন এরই মধ্যে আন্দোলন করছে। নিউমুরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। বন্দরের কোনো টার্মিনাল বিদেশীদের কাছে ইজারা দেয়া যাবে না। লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। আগামী বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করা হবে। পাশাপাশি বিভাগীয় সব জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীসহ তপন দত্ত, আবদুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *