জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নভেম্বর ১৭, ২০২৫
দেশে এক যুগে সি-সেকশন ডেলিভারি বেড়েছে ৩২ দশমিক ৭ শতাংশ
নভেম্বর ১৭, ২০২৫
জুলাই সনদ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নভেম্বর ১৭, ২০২৫
দেশে এক যুগে সি-সেকশন ডেলিভারি বেড়েছে ৩২ দশমিক ৭ শতাংশ
নভেম্বর ১৭, ২০২৫

দেশকে একমাত্র আক্রমণ করতে পারে ভারত: এটিএম আজহার

জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা যারা জামায়াতে ইসলামী করি, আমরা কখনো দেশ ছেড়ে পালাই নাই। অথচ আমরা ফাঁসিতে ঝুলেছি তারপরও বিদেশে পালিয়ে যাইনি। কোন দেশে তারা (পতিত শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা) আশ্রয় নিয়েছে- সেই দেশটি ভারত। আমাদের চার পাশের এক পাশে বঙ্গপোসাগর আর তিন পাশে ভারত। আমাদের দেশকে কে আক্রমণ করতে পারে, আক্রমণ করতে পারে একমাত্র ভারত।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়ন জামায়াত আয়োজিত স্থানীয় বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ইসলামবিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানতের খেয়ানত করব না।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *