
জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
নভেম্বর ১৭, ২০২৫
দেশকে একমাত্র আক্রমণ করতে পারে ভারত: এটিএম আজহার
নভেম্বর ১৭, ২০২৫রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ ও গণভোট ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে জুলাই সনদ আদেশ সংশোধন করে কেবল মতৈক্যের বিষয়গুলো গণভোটে তোলার আহ্বান জানানো হয়েছে পার্টির পক্ষ থেকে।
গত রবিবার রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাইফুল হক বলেন, রাষ্ট্রপতির নামে জারি করা সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা অনেকটা কমলেও গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম হয়েছে।
অন্তর্বর্তী সরকার আদৌ সংবিধান সংশোধনসংক্রান্ত আদেশ দিতে পারে কি না এবং এই আদেশ বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না, সেটি বড় প্রশ্ন হয়ে উঠেছে।
তিনি বলেন, ঝুঁকি এড়াতে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সব দলের মতৈক্য রয়েছে, শুধু সেসব বিষয়েই গণভোট হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ ও সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, ঢাকা মহানগর নেতা সালাউদ্দিন, যুবরান আলী জুয়েল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ আলী প্রমুখ।


