
কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি
নভেম্বর ১৪, ২০২৫
আইএমএফের মূল্যায়ন চলতি অর্থবছর ঊর্ধ্বমুখীই থাকবে বাংলাদেশের মূল্যস্ফীতি
নভেম্বর ১৪, ২০২৫বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিক্যাল টিম এরই মধ্যে গুগল-এর সাথে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয়পক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।
পূর্ব ঘোষণা অনুসারে সেবার মানোন্নয়নের জন্যে নগদ অ্যাপ-এর সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী গুগলের একটি প্লে প্রটেক্ট সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন। গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেটের কারণে গ্রাহকরা এই সতর্কবার্তাটি পেয়ে থাকতে পারেন। কোনো কোনো গ্রাহক এমন বার্তা দেখে বিভ্রান্তও হয়েছেন।
বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিক্যাল টিম এরই মধ্যে গুগল-এর সাথে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয়পক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ গ্রাহকদের আশ্বস্ত করছে যে, নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সকল প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ আছে। উদ্ভূত এই পরিস্থিতির সুযোগ নিয়ে নগদকে ব্যবসায়িকভাবে আঘাত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এতে গ্রাহকের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে।
নগদ দৃঢ়ভাবে বলছে, নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। – বিজ্ঞপ্তি


