গণভোট: এক প্রশ্নে চার প্রস্তাব—বোঝার পরীক্ষায় কি বাংলাদেশ?
নভেম্বর ১৪, ২০২৫
নগদে প্লে প্রোটেক্টের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই
নভেম্বর ১৪, ২০২৫
গণভোট: এক প্রশ্নে চার প্রস্তাব—বোঝার পরীক্ষায় কি বাংলাদেশ?
নভেম্বর ১৪, ২০২৫
নগদে প্লে প্রোটেক্টের সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই
নভেম্বর ১৪, ২০২৫

কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি

অনলাইন আবেদন গ্রহণ ২৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

তিনি জানান, ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় করবে গাকৃবি। অনলাইন আবেদন গ্রহণ ২৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *