
আ.লীগ লকডাউন দিয়ে নির্বাচন আটকাতে পারবে না: বিএনপি নেতা
নভেম্বর ১০, ২০২৫
এনআইসিইউতে ছড়িয়ে পড়ছে ‘ফাঙ্গাল সুপারবাগ’, ক্লোরিনভিত্তিক জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ
নভেম্বর ১০, ২০২৫আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হল।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হল। অফিস আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে ডিএমটিসিএলের এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আরেকটি চিঠিতে ডিএমটিটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরো বলেন, মেট্রোরেলের সব অবকাঠামো কেপিআইভুক্ত। সম্প্রতি রাজধানীতে আন্দোলনসহ প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ প্রেক্ষাপটে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় বাড়তি সতর্কমূলক ব্যবস্থার অংশ হিসেবে সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।


