
কোচ হিসেবে আজ গার্দিওলার ১০০০তম ম্যাচ
নভেম্বর ৯, ২০২৫
আয়ারল্যান্ড সিরিজ প্রথম বাংলাদেশী হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিক
নভেম্বর ১০, ২০২৫ততে না পারলেও জেতা যে সম্ভব সেটা অন্তত দেখিয়ে দিলেন রোমারিও শেফার্ড আর শামার স্প্রিঙ্গার। নবম উইকেটে ৩৯ বলে ৭৮ রানের ঝড়ো পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজকে কাছাকাছি নিয়ে যান দুজন। ১৯তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারের বিদায় ঘটে।
নেলসনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে সিরিজে ২-১-এ এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ রোববার ভোরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৭ রান তোলে কিউইরা। জবাবে ক্যারিবীয়রা জয়ের কাছাকাছি গিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায়।
১৭৮ রান তাড়া করতে নেমে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও জয়ের আশা করা যায়? ওয়েস্ট ইন্ডিজ বলেই হয়তো আশা করা ভুল না। জিততে না পারলেও জেতা যে সম্ভব সেটা অন্তত দেখিয়ে দিলেন রোমারিও শেফার্ড আর শামার স্প্রিঙ্গার। নবম উইকেটে ৩৯ বলে ৭৮ রানের ঝড়ো পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজকে কাছাকাছি নিয়ে যান দুজন। ১৯তম ওভারের শেষ বলে স্প্রিঙ্গারের বিদায় ঘটে। এক উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১২ রানের প্রয়োজন পড়ে অতিথি দলের।
শেফার্ড উইকেটে ছিলেন বলে আশা বেঁচে ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে সুবিধা করতে পারেননি শেফার্ড। দীর্ঘদেহী পেসার কাইল জেমিসনের চার বল মোকাবেলা করে নিতে পারলে মাত্র এক রান। এছাড়া আকিল হোসেন নেন এক উইকেট। শেষ দুই বলে প্রয়োজন পড়ে ১০ রানের। হাতে বিকল্পও নেই। কাজেই ছক্কা মারতে হবে। যদিও সীমানা পার করার মতো যথেষ্ট শক্তিশালী শট তিনি খেলতে পারেননি। লং অফে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফার্ড। তাতে তরী এসে তরী ডোবে ক্যারিবীয়দের।
এর আগে ডেভন কনওয়ে (৩৪ বলে ৫৬) ও ড্যারিল মিচেলের (২৪ বলে ৪১) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এরপর ইস সোধি (৩/৩৪) ও জ্যাক ডাফির (৩/৩৬) বোলিং কিউইদের জয় এনে দেয়।
বাংলাদেশ সময় সোমবার ভোর সোয়া ৬টায় নেলসনে চতুর্থ ও বৃহস্পতিবার ডুনেডিনে একই সময়ে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৭/৯ (কনওয়ে ৫৬, মিচেল ৪১, রাচিন ২৬; ফোর্ড ২/২০, হোল্ডার ২/৩১)। ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৬৮/১০ (শেফার্ড ৪৯, স্প্রিঙ্গার ৩৯; সোধি ৩৪, ডাফি ৩/৩৬)। ফল: নিউজিল্যান্ড ৯ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: ইস সোধি (নিউজিল্যান্ড)। সিরিজ: নিউজিল্যান্ড ২-১-এ এগিয়ে।


