
রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
নভেম্বর ১০, ২০২৫
ট্রাম্পের আক্রমণের হুমকি সহিংসতা মোকাবেলায় স্থানীয় সমাধানই চায় নাইজেরীয়রা
নভেম্বর ১০, ২০২৫
প্রথম বাংলাদেশি হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। সিলেটের ম্যাচটি হবে তার ৯৯তম ও এরপর ঢাকায় আইরিশদের বিপক্ষে খেলবেন শততম টেস্ট।
দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার সিলেটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এ সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। সিলেটের ম্যাচটি হবে তার ৯৯তম ও এরপর ঢাকায় আইরিশদের বিপক্ষে খেলবেন শততম টেস্ট।
৩৮ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ৬ হাজার ৩২৮ রান। এছাড়া তামিম ইকবাল ৫১৩৪ রান নিয়ে দুইয়ে, মুমিনুল হক ৪৬২৭ রান নিয়ে তিনে, সাকিব আল হাসান ৪৬০৯ রান নিয়ে চারে ও হাবিবুল বাশার ৩০২৬ রান নিয়ে পাঁচে অবস্থান করছেন।
মুশফিকের ডাবল সেঞ্চুরি তিনটি। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে হার না মানা ২১৮ রান, ২০২০ সালে একই মাঠে একই দেশের বিপক্ষে ২০৩ রান ও ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেন তিনি।
৭৩ টেস্ট খেলে মুশফিকের কাছাকাছি অবস্থানে রয়েছেন মুমিনুল, যিনি চলতি সিরিজে সংখ্যাটি আরো বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া জাতীয় দলে ব্রাত্য সাকিব আল হাসান ৭১ টেস্ট, অবসর নেয়া তামিম ইকবাল ৭০ টেস্ট, চলতি সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।
দেশের হয়ে মুশফিকের চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হকের। ১৩টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে মুমিনুল, ১২টি সেঞ্চুরি করে দুইয়ে মুশফিক।
আইরিশদের জন্যও মুশফিক এক আতঙ্কের নাম হয়তো। ২০২৩ সালে শেরেবাংলা স্টেডিয়ামে তার কাছেই হেরে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে ১২৬ ও রান তাড়া করার সময় ৫১ রানের হার না মানা ইনিংস খেলে মুশফিকই সহজ এক জয় এনে দেন বাংলাদেশকে।


