বিএনপি প্রার্থীকে গুলি: হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নভেম্বর ৬, ২০২৫
নির্বাচনের সময় ১ লাখ পর্যন্ত সদস্য মোতায়েন করবে সেনাবাহিনী
নভেম্বর ৬, ২০২৫
বিএনপি প্রার্থীকে গুলি: হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
নভেম্বর ৬, ২০২৫
নির্বাচনের সময় ১ লাখ পর্যন্ত সদস্য মোতায়েন করবে সেনাবাহিনী
নভেম্বর ৬, ২০২৫

নারায়ণগঞ্জে নাহিদ ইসলাম এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জের গোদনাইলের জুলাই শহীদ গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ। তিনি জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আসনগুলোয় দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদ সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐকমত্য বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টি হয়তো বিবেচনা করব। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই এগোচ্ছি।’

এনসিপি সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ‘তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না এনসিপি।’

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী সংস্কৃতি হিসেবে দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সে সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।’

১৫ নভেম্বরের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *