ডিএসইর সঙ্গে বিএপিআইয়ের নির্বাহী কমিটির বৈঠক নীতি ধারাবাহিকতা থাকলে পুঁজিবাজারে আস্থা ফিরবে
নভেম্বর ৬, ২০২৫
খালেদা জিয়ার নির্দেশে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল
নভেম্বর ৬, ২০২৫
ডিএসইর সঙ্গে বিএপিআইয়ের নির্বাহী কমিটির বৈঠক নীতি ধারাবাহিকতা থাকলে পুঁজিবাজারে আস্থা ফিরবে
নভেম্বর ৬, ২০২৫
খালেদা জিয়ার নির্দেশে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল
নভেম্বর ৬, ২০২৫

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এ ডেমোক্র্যাট সোশ্যালিস্ট নেতা শুধু নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়রই নন, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের কনিষ্ঠতম মেয়রও হলেন ৩৪ বছর বয়সী মামদানি।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ১০ লাখ ২৪ হাজার ৭৯৪ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন মামদানি। তিনি পেয়েছেন ৫০ দশমিক ৩ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর কুমোর ভোট ৮ লাখ ৪৭ হাজার ২০০, যা মোট ভোটের ৪১ দশমিক ৬ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২২৭ ভোট।

কুইন্সের আইনপ্রণেতা হিসেবে রাজনীতি শুরু করা মামদানি মাত্র এক বছরের মধ্যেই নিউইয়র্কের রাজনীতিতে চমক সৃষ্টি করলেন। শহরের অযৌক্তিক জীবনযাত্রার খরচ, ভাড়া ও পরিবহন সংকট নিয়ে তার জোরালো অবস্থান তরুণ ও অভিবাসী ভোটারদের মধ্যে বিপুল সাড়া জাগায়। নির্বাচনী ক্যাম্পেইনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ধনীদের ওপর কর বৃদ্ধি, বাস পরিষেবা ও শিশু যত্ন সেবা বিনামূল্যে করা এবং পুলিশ সংস্কারের। আগামী ১ জানুয়ারি দায়িত্ব নেবেন তিনি। তবে বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে।

গভর্নর ক্যাথি হকুল ও আলবেনির আইনপ্রণেতাদের কাছ থেকে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল পেতে লড়াই করতে হবে। তার ওপর থাকছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান। মামদানিকে ‘কমিউনিস্ট মেয়র’বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ট্রাম্প। ফেডারেল তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছেন তিনি।

ভোটে জিতে নিজের বিজয়ভাষণেই ট্রাম্পকে আক্রমণ করেন জোহরান মামদানি। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি যতদূর জানি, আপনি দেখছেন, আমি আপনাকে চারটি শব্দ বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।’ ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান আরো বলেন, ‘আমাদের মধ্যে কারো কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।’

যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক সাফল্যের মধ্যে জোহরান মামদানির ঐতিহাসিক এ জয় এসেছে। ভার্জিনিয়ায় কংগ্রেস সদস্য অ্যাবিগেইল স্প্যানবার্গার অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হচ্ছেন, নিউজার্সিতে গভর্নর পদে মিকি শেরিল ট্রাম্প-সমর্থিত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করছেন। ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসমের নতুন আসনবিন্যাস পরিকল্পনায় ডেমোক্র্যাটদের জন্য পাঁচটি নতুন কংগ্রেস আসন যোগ হতে যাচ্ছে।

উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম নেয়া জোহরান সাত বছর বয়সে পরিবারসহ নিউইয়র্কে আসেন। তিনি ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব পান। গত জুলাইয়ে ট্রাম্প তার নাগরিকত্ব বাতিল করার ইঙ্গিত দিয়েছিলেন। নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *