
শরিকদের জন্য রেখে ২৩৭ আসনে প্রার্থী দিল বিএনপি
নভেম্বর ৪, ২০২৫
তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
নভেম্বর ৪, ২০২৫গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী ‘টেকসই খাদ্যনিরাপত্তার জন্য পুনরুজ্জীবনশীল কৃষি’ শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী ‘টেকসই খাদ্যনিরাপত্তার জন্য পুনরুজ্জীবনশীল কৃষি’ শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন। এ সম্মেলনে একত্র হবেন দেশী-বিদেশী কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও কৃষক প্রতিনিধিরা। গতকাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধাসহ অন্যরা।


