২৩৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
নভেম্বর ৩, ২০২৫
গাকৃবিতে কৃষিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ডিসেম্বর
নভেম্বর ৪, ২০২৫
২৩৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
নভেম্বর ৩, ২০২৫
গাকৃবিতে কৃষিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ডিসেম্বর
নভেম্বর ৪, ২০২৫

শরিকদের জন্য রেখে ২৩৭ আসনে প্রার্থী দিল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টানা সাড়ে তিন ঘণ্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। যেসব আসন ঘোষণা করা হয়নি, সেগুলোয় আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।’

রংপুর বিভাগ: পঞ্চগড়-১: ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ; ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২: ঘোষণা করা হয়নি, ঠাকুরগাঁও-৩: মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ; দিনাজপুর-১: মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩: খালেদা জিয়া, দিনাজপুর-৪: মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়াঁ, দিনাজপুর-৫: ঘোষণা করা হয়নি, দিনাজপুর-৬: অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন; নীলফামারী-১: ঘোষণা করা হয়নি, নীলফামারী-২: এএইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৩: ঘোষণা করা হয়নি, নীলফামারী-৪: মোহাম্মদ আব্দুল গফুর সরকার; লালমনিরহাট-১: মোহাম্মদ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২: ঘোষণা করা হয়নি, লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু; রংপুর-১: মো. মোকাররম হোসেন সুজন, রংপুর-২: মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩: শামসুজ্জামান সামু, রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫: মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর-৬: মোহাম্মদ সাইফুল ইসলাম; কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২: মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩: তাসভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪: মোহাম্মদ আজিজুর রহমান; গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২: মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা-৫: মো. ফারুক আলম সরকার।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট-১: মো. মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২: আব্দুল বারী; বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২: ঘোষণা করা হয়নি, বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪: মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬: তারেক রহমান, বগুড়া-৭: খালেদা জিয়া; চাঁপাইনবাবগঞ্জ-১: মোহাম্মদ সাজাহান মিয়াঁ, চাঁপাইনবাবগঞ্জ-২: মোহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: মোহাম্মদ হারুনর রশীদ; নওগাঁ-১: মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২: মো. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩: মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫: ঘোষণা করা হয়নি; নওগাঁ-৬: শেখ মো. রেজাউল ইসলাম; রাজশাহী-১: মো. শরীফ উদ্দিন, রাজশাহী-২: মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩: মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪: ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ; নাটোর-১: ফারজানা শারমিন, নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩: ঘোষণা করা হয়নি, নাটোর-৪: মো. আব্দুল আজিজ; সিরাজগঞ্জ-১: ঘোষণা করা হয়নি, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩: ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪: এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫: মো. আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬: এমএ মুহিত; পাবনা-১: ঘোষণা করা হয়নি, পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩: মো. হাসান জাফির তুহিন, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব, পাবনা-৫: মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

খুলনা বিভাগ: মেহেরপুর-১: মাসুদ অরুন, মেহেরপুর-২: মো. আমজাদ হোসেন; কুষ্টিয়া-১: রেজা আহমেদ, কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩: মো. জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি; চুয়াডাঙ্গা-১: মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান; ঝিনাইদহ-১: ঘোষণা করা হয়নি, ঝিনাইদহ-২: ঘোষণা করা হয়নি, ঝিনাইদহ-৩: মোহাম্মদ মেহেদী হাসান, ঝিনাইদহ-৪: ঘোষণা করা হয়নি; যশোর-১: মো. মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২: মোছা. সাবিরা সুলতানা, যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪: টিএস আইয়ুব, যশোর-৫: ঘোষণা করা হয়নি, যশোর-৬: কাজী রওনাকুল ইসলাম; মাগুরা-১: মো. মনোয়ার হোসেন, মাগুরা-২: নিতাই রায় চৌধুরী; নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২: ঘোষণা করা হয়নি; বাগেরহাটের তিনটি আসনের কোনোটিতেই প্রার্থী ঘোষণা করা হয়নি; খুলনা-১: ঘোষণা করা হয়নি, খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪: আজিজুল বারী হেলাল, খুলনা-৫: মোহাম্মদ আলী আজগর, খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পী; সাতক্ষীরা-১: মো. হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২: আব্দুর রউফ, সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪: মো. মনিরুজ্জামান।

বরিশাল বিভাগ: বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি; পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২: ঘোষণা করা হয়নি, পটুয়াখালী-৩: ঘোষণা করা হয়নি, পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন; ভোলা-১: গোলাম নবী আলমগীর, ভোলা-২: মো. হাফিজ ইব্রাহিম, ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন; বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩: ঘোষণা করা হয়নি, বরিশাল-৪: মো. রাজীব আহসান, বরিশাল-৫: মো. মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬: আবুল হোসেন খান; ঝালকাঠি-১: ঘোষণা করা হয়নি, ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো; পিরোজপুর-১: ঘোষণা করা হয়নি, পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল।

ঢাকা বিভাগ: টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩: এসএম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪: মো. লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫: ঘোষণা করা হয়নি, টাঙ্গাইল-৬: মো. রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান; কিশোরগঞ্জ-১: ঘোষণা করা হয়নি, কিশোরগঞ্জ-২: অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩: ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪: মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫: ঘোষণা করা হয়নি, কিশোরগঞ্জ-৬: মো. শরীফুল আলম; মানিকগঞ্জ-১: ঘোষণা করা হয়নি, মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম খাঁন, মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা; মুন্সিগঞ্জ-১: শেখ মো. আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ-২: মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ-৩: ঘোষণা করা হয়নি; ঢাকা-১: খন্দকার আবু আশফাক, ঢাকা-২: আমানুল্লাহ্ আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫: নবী উল্লাহ নবী, ঢাকা-৬: ইসরাক হোসেন, ঢাকা-৭: ঘোষণা করা হয়নি, ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯: ঘোষণা করা হয়নি, ঢাকা-১০: ঘোষণা করা হয়নি, ঢাকা-১১: এমএ কাইয়ুম, ঢাকা-১২: সাইফুল আলম নীরব, ঢাকা-১৩: ঘোষণা করা হয়নি, ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫: মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬: আমিনুল হক, ঢাকা-১৭: ঘোষণা করা হয়নি, ঢাকা-১৮: ঘোষণা করা হয়নি, ঢাকা-১৯: ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০: ঘোষণা করা হয়নি; গাজীপুর-১: ঘোষণা করা হয়নি, গাজীপুর-২: এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩: অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫: ফজলুল হক মিলন, গাজীপুর-৬: ঘোষণা করা হয়নি; নরসিংদী-১: খায়রুল কবির খোকন, নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩: ঘোষণা করা হয়নি, নরসিংদী-৪: সরদার মো. সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫: ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল; নারায়ণগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩: মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪: ঘোষণা করা হয়নি, নারায়ণগঞ্জ-৫: মো. মাসুদুজ্জামান; রাজবাড়ী-১: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২: ঘোষণা করা হয়নি; ফরিদপুর-১: ঘোষণা করা হয়নি, ফরিদপুর-২: শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪: শহিদুল ইসলাম বাবুল; গোপালগঞ্জ-১: মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২: ডা. কেএম বাবর আলী, গোপালগঞ্জ-৩: এসএম জিলানী; মাদারীপুর-১: কামাল জামান মোল্লা, মাদারীপুর-২: ঘোষণা করা হয়নি, মাদারীপুর-৩: আনিসুর রহমান; শরীয়তপুর-১: সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২: মো. শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩: মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩: মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪: মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫: শাহ্ মো. ওয়ারেস আলী মামুন; শেরপুর-১: সানসিলা জেবরিন, শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩: মো. মাহমুদুল হক রুবেল; ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২: মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেন, ময়মনসিংহ-৪: ঘোষণা করা হয়নি, ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬: মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৭: ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮: লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯: ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১০: ঘোষণা করা হয়নি, ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ; নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২: মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪: মো. লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫: মো. আবু তাহের তালুকদার।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ-১: আনিসুল হক, সুনামগঞ্জ-২: ঘোষণা করা হয়নি, সুনামগঞ্জ-৩: কয়ছর এম আমমেদ, সুনামগঞ্জ-৪: ঘোষণা করা হয়নি, সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন; সিলেট-১: খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর, সিলেট-৩: মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪: ঘোষণা করা হয়নি, সিলেট-৫: ঘোষণা করা হয়নি, সিলেট-৬: এমরান আহমেদ চৌধুরী; মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২: সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩: নাসের রহমান, মৌলভীবাজার-৪: মো. মজিবর রহমান চৌধুরী; হবিগঞ্জ-১: ঘোষণা করা হয়নি, হবিগঞ্জ-২: আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩: আলহাজ মো. জিকে গউস, হবিগঞ্জ-৪: এসএম ফয়সাল।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া-১: এমএ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২: ঘোষণা করা হয়নি, ব্রাহ্মণবাড়িয়া-৩: মো. খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬: ঘোষণা করা হয়নি; কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২: ঘোষণা করা হয়নি, কুমিল্লা-৩: কাজী শাহ্ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪: মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫: মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬: মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭: ঘোষণা করা হয়নি, কুমিল্লা-৮: জাকারিয়া তাহের, কুমিল্লা-৯: মো. আবুল কালাম, কুমিল্লা-১০: মো. আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১: মো. কামরুল হুদা; চাঁদপুর-১: আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২: মো. জালাল উদ্দিন, চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪: মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৫: মো. মমিনুল হক; ফেনী-১: খালেদা জিয়া, ফেনী-২: জয়নাল আবেদীন, ফেনী-৩: আব্দুল আওয়াল মিন্টু; নোয়াখালী-১: এএম মাহবুব উদ্দিন, নোয়াখালী-২: জয়নাল আবদীন ফারুক, নোয়াখালী-৩: মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪: মো. শাহজাহান, নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৬: মোহাম্মদ মাহবুবের রহমান শামীম; লক্ষ্মীপুর-১: ঘোষণা করা হয়নি, লক্ষ্মীপুর-২: মো. আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪: ঘোষণা করা হয়নি; চট্টগ্রাম-১: নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২: সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩: ঘোষণা করা হয়নি, চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬: ঘোষণা করা হয়নি, চট্টগ্রাম-৭: হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯: ঘোষণা করা হয়নি, চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১১: ঘোষণা করা হয়নি, চট্টগ্রাম-১২: মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪: ঘোষণা করা হয়নি, চট্টগ্রাম-১৫: ঘোষণা করা হয়নি, চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা; কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-২: ঘোষণা করা হয়নি, কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী; খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙ্গামাটি: দীপেন দেওয়ান, বান্দরবান: সাচিং প্রু।

এদিকে দেশের বিভিন্ন জেলায় গতকাল মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থক ও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। এর মধ্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতা-কর্মীরা। গতকাল রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর এবার রেলপথ অবরোধ করেন তার অনুসারী নেতা-কর্মীরা। এতে সীতাকুণ্ড স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেসসহ দুটি ট্রেন।

মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য শহরের যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *