রাবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
নভেম্বর ৩, ২০২৫
জনমনে প্রশ্ন বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে —তারেক রহমান
নভেম্বর ৩, ২০২৫
রাবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
নভেম্বর ৩, ২০২৫
জনমনে প্রশ্ন বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে —তারেক রহমান
নভেম্বর ৩, ২০২৫

যমুনায় আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে, কি বিষয়ে এ ব্রিফিং করবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে, কি বিষয়ে এ ব্রিফিং করবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে সকালে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র। ধারণা করা হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে, যা জানাতে সংবাদ সম্মেলনটি ডাকা হতে পারে। সাধারণত, প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে থাকে।

সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থান নিয়ে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘২৭০ দিন আলাপ–আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাস করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *