
এনসিপিকে শাপলা প্রতীক নয়, আগের সিদ্ধান্তেই অনড় নির্বাচন কমিশন
অক্টোবর ২৭, ২০২৫
‘ঢাকা–১৮ আসনে পরিবর্তনের প্রতীক মোস্তাফিজুর রহমান সেগুন’
অক্টোবর ২৭, ২০২৫চাল সংগ্রহে এবার মানকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনা করে আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে। কৃষকদের স্বার্থে সরকার কৃষিতে নিয়মিত ভর্তুকি দিয়ে আসছে। এ আমন সংগ্রহ অভিযান কিভাবে সফল করা যায়, তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে।
রাজশাহী ও রংপুর অঞ্চলকে দেশের খাদ্য ভান্ডার হিসেবে উল্লেখ করে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি মৌসুমে আমনের ফলন ভালো হবে এবং মধ্য নভেম্বর থেকে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী সার্কিট হাউজে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আসন্ন মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
খাদ্য উপদেষ্টা বলেন, চাল সংগ্রহে এবার মানকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনা করে আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে। কৃষকদের স্বার্থে সরকার কৃষিতে নিয়মিত ভর্তুকি দিয়ে আসছে। এ আমন সংগ্রহ অভিযান কিভাবে সফল করা যায়, তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে। সরকারের খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছেন। এ সময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুদ অতীতের তুলনায় বেশি থাকবে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা লাগবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বিভাগের আট জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা। সভায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ, তা বাস্তবায়ন এবং খাদ্যবান্ধব কর্মসূচি সফলভাবে পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


