
আগামী সপ্তাহে বৃষ্টির আভাস, কমবে গরম
অক্টোবর ২৩, ২০২৫
লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশী
অক্টোবর ২৪, ২০২৫
দিনের প্রথম ওভারেই পাকিস্তানের বড় আশা বাবর আজমকে (৫০) এলবিডাব্লিউ করে দেন হারমার। কিছুক্ষণ পর মোহাম্মদ রিজওয়ানকে (১৮) টনি ডি জর্জির ক্যাচ বানান তিনি। পরের ওভারে নোমান আলীকে (০) ক্যাচ আউট করিয়ে নিজের ১ হাজার প্রথম শ্রেণির উইকেট তুলে নেন হারমার।
হার দিয়ে পাকিস্তানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন (২০২৫-২৭) চক্র শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে। ২০০৭ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতল প্রোটিয়ারা। স্বাগতিকদের দেয়া মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়ায় এইডেন মার্করামের দল ৮ উইকেট হাতে রেখে জিতেছে। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে জিতেছিল পাকিস্তান।
পাকিস্তান ৪ উইকেটে ৯৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। কিন্তু দিন শুরু হতেই অবিশ্বাস্য ব্যাটিং ধসে পড়ে স্বাগতিক দল। মাত্র ৪৪ রান যোগ করে ১৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অফস্পিনার সিমোন হারমার ৫০ রানে একাই নেন ৬ উইকেট। এর মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী এ স্পিনার তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও।
দিনের প্রথম ওভারেই পাকিস্তানের বড় আশা বাবর আজমকে (৫০) এলবিডাব্লিউ করে দেন হারমার। কিছুক্ষণ পর মোহাম্মদ রিজওয়ানকে (১৮) টনি ডি জর্জির ক্যাচ বানান তিনি। পরের ওভারে নোমান আলীকে (০) ক্যাচ আউট করিয়ে নিজের ১ হাজার প্রথম শ্রেণির উইকেট তুলে নেন হারমার।
শাহীন শাহ আফ্রিদি রানআউট হন শূন্য রানে, আর কেশব মহারাজ দ্রুত ফেরান সালমান আগা (২৮) ও সাজিদ খানকে (১৩)। তাতে মুহূর্তেই ইনিংস শেষ হয়ে যায় স্বাগতিকদের।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৩৩৩ রান করেছিল। অধিনায়ক শান মাসুদ সর্বোচ্চ ৮৭ সর্বোচ্চ রান করেন। সৌদ শাকিল যোগ করেন ৬৬ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ ১০২ রানে নেন ৭ উইকেট। হারমার পান ২টি, কাগিসো রাবাদা নেন ১টি উইকেট।
প্রোটিয়ারা জবাবে করে ৪০৪ রান। সেনুরান মুথুসামি খেলেন ক্যারিয়ারসেরা ৮৯* রানের ইনিংস। আর রাবাদা ঝড়ো ব্যাটিংয়ে ৬১ বলে করেন ৭১ রান। পাকিস্তানের হয়ে আসিফ আফ্রিদি ৭৯ রানে নেন ৬ উইকেট। নোমান আলী দুটি এবং শাহীন ও সাজিদ নেন একটি করে উইকেট।


