
দেশের ভালো করা বিএনপিকে ‘ভিলেন’ বানানো হচ্ছে: মির্জা ফখরুল
অক্টোবর ২৩, ২০২৫
হারমারের ৬ উইকেট, ‘১৮ বছর’ পর জিতল প্রোটিয়ারা
অক্টোবর ২৩, ২০২৫সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মৌসুমি বায়ু বিদায়ের পর দেশব্যাপী বৃষ্টি কমে গেছে। অন্যদিকে দিনের তাপমাত্রা বেড়েছে। ভ্যাপসা গরমে নাকাল হচ্ছে জনজীবন। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে আগামী সপ্তাহে সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক-এর দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে যে লঘুচাপ ছিল সেটি দুর্বল হয়ে গেছে। এটি নিম্নচাপ পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা ছিল। আর এখন যে লঘুচাপ গুলো সৃষ্টি হচ্ছে, সবগুলো অগ্রসর হচ্ছে ভারতের দিকে। ফলে দেশে বৃষ্টি নেই।
চলমান ভ্যাপসা গরম কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে এ আবহাওয়াহিদ বলেন, ই মাসের শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি গিয়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তখন গরম কমতে পারে। এর আগ পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। এছাড়া ২৪ ঘণ্টায় সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়,সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


