রিশাদকে খুব দ্রুতই সাদা পোশাকের দলে দেখতে চান মুশতাক
অক্টোবর ২০, ২০২৫
স্পিন বোলিংয়ে রেকর্ডের দিনে সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ
অক্টোবর ২২, ২০২৫
রিশাদকে খুব দ্রুতই সাদা পোশাকের দলে দেখতে চান মুশতাক
অক্টোবর ২০, ২০২৫
স্পিন বোলিংয়ে রেকর্ডের দিনে সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ
অক্টোবর ২২, ২০২৫

পুরো ৫০ ওভার স্পিন করিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করার আগের রেকর্ডটি ছিল শ্রীলংকার। সিংহলিজদের মোট তিনবার ইনিংসে ৪৪ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করানোর রেকর্ড রয়েছে। সেই রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়েরে, গুদাকেশ মোতি ও আলিক আথানেজ—এদের মধ্যে কেউই পেস বোলার নন, সবাই স্পিনার। এই পাঁচজন মিলেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে পুরো ৫০ ওভার বোলিং করেছেন এবং এর মধ্য দিয়ে ইতিহাস হলো ওয়ানডে ক্রিকেটে। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে এই প্রথম স্পিনাররা পুরো ৫০ ওভার বোলিং করেছেন।

ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করার আগের রেকর্ডটি ছিল শ্রীলংকার। সিংহলিজদের মোট তিনবার ইনিংসে ৪৪ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করানোর রেকর্ড রয়েছে। সেই রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডেতে এর আগে পেসারদের হাতে বল না দিয়ে সবচেয়ে বেশি ওভার বোলিং করার রেকর্ড ছিল ওমানের। এ বছরই যুক্তরাষ্ট্রকে ৩৫.৩ ওভারে অলআউট করেছিল ওমান। সব কটি ওভারই করেছিলেন ওমানি স্পিনাররা।

ক্যারিবীয়রা এর আগে ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ৩৪ ওভার বোলিং করিয়েছিল স্পিনারদের দিয়ে। সেটি ২০০১ সালের ঘটনা, গ্রেনাডায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মিরপুরে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করার আগের রেকর্ড ৪০ ওভার। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ। বাংলাদেশের স্পিনাররা ২৮.৩ ওভার বোলিং করলেই হয়ে যাবে রেকর্ড। ওয়ানডেতে এক ম্যাচে স্পিনাররা সর্বোচ্চ ৭৮.২ ওভার বোলিং করেছেন। ২০১৯ সালে দেরাদুনে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে। আইরিশ স্পিনাররা ৩৯ ও আফগান স্পিনাররা ৩৯.২ ওভার বোলিং করেছিলেন সেদিন। আজ এরই মধ্যে ৬০ ওভার করেছেন স্পিনাররা। ৭৯ ওভার করলেই নতুন রেকর্ড হবে এবং তার সম্ভাবনা জোরালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *