দায়িত্ব পালনে সততা ও দেশপ্রেমকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে: আনসার-ভিডিপি মহাপরিচালক
অক্টোবর ২০, ২০২৫
শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খান আর নে
অক্টোবর ২০, ২০২৫
দায়িত্ব পালনে সততা ও দেশপ্রেমকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে: আনসার-ভিডিপি মহাপরিচালক
অক্টোবর ২০, ২০২৫
শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খান আর নে
অক্টোবর ২০, ২০২৫

ভোটের মাঠে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

আখতার আহমেদ বলেন, অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন ঘিরে প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব । প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

আখতার আহমেদ বলেন, অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটে সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে। লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *