আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর
অক্টোবর ১৯, ২০২৫
ইসি অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়— হাসনাত আবদুল্লাহ
অক্টোবর ১৯, ২০২৫
আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর
অক্টোবর ১৯, ২০২৫
ইসি অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়— হাসনাত আবদুল্লাহ
অক্টোবর ১৯, ২০২৫

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম, অন্যদেরও সই করার আহ্বান আলী রিয়াজের

অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দলই জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এ দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার। এ সময় এখনও জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোকে সই করার আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে সনদে প্রথমে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। এরপর স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ নিয়ে মোট ২৫টি দল সনদে সই করলো।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার। আর গণফোরাম পক্ষে উপস্থিত ছিলেন দলটির সভাপতি পরিষদের সদস্য জ্যেষ্ঠ অ্যাডভোকেট এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, মহিলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান।

সনদে স্বাক্ষর শেষে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বাহাত্তরের চার মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেতো। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে, সেটা বাস্তবায়নের দায়িত্ব সবার।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণের দীর্ঘদিনের সংগ্রামে গণফোরাম সবসময় যুক্ত থেকেছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রক্রিয়ার সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত থাকায় তিনি দলটিকে কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *