
ঢাকা-১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মোস্তাফিজুর রহমান সেগুন
অক্টোবর ১৯, ২০২৫
প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না: সিলেটে ইসি আনোয়ারুল
অক্টোবর ১৯, ২০২৫জুলাই যোদ্ধারা সংসদ ভবনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকতে পারে না
এ বিশৃঙ্খলার দায় যেন প্রকৃত জুলাই যোদ্ধাদের ওপর দেয়া না হয় সে জন্যই ওই কথাগুলো বলেছিলেন তিনি।
‘জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটাকে ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র নামধারীরা বিশৃঙ্খলা করেছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদীরাও অনুপ্রবেশ করতে পারে। তবে সত্যিকারের জুলাই যোদ্ধারা এতে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার একটি বক্তব্য থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, একটি রাজনৈতিক দল গতকাল সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলার সঙ্গে আমার প্রসঙ্গে আমাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। এটাই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গেই তারা কথাগুলো বলেছেন। আমি বিষয়টি পরিষ্কার করতে চাই।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে আমি কিছু কথা বলেছিলাম। সেই ভিডিও দেখে আমি কথাগুলো প্রিন্ট করে এনেছি। সেদিন ঠিক কী বলেছিলাম তা এখন আবার বলছি— গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন দুপুর ১১-১২টার দিকে কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে। সে প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আমি বলেছিলাম, জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমার সঙ্গে কথা বলেছিল। ঐকমত্য কমিশনের সঙ্গেও কথা বলেছে। তাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম। কথা বলেছিলাম। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন, প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়। যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে।
দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটাকে ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, এ বিশৃঙ্খলার দায় যেন প্রকৃত জুলাই যোদ্ধাদের ওপর দেয়া না হয় সে জন্যই ওই কথাগুলো বলেছিলেন তিনি।
সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের পরই দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জোরালো প্রতিক্রিয়া জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি নেতাকে বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।


