
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দেশের উন্নয়নে গতি আনবে: শামসুজ্জামান দুদু
অক্টোবর ১৮, ২০২৫
হাইকোর্টের ৬৬টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
অক্টোবর ১৮, ২০২৫সংবিধানের মতো বড় একটি বিষয় পরিবর্তনের জন্য একটি আইনি ভিত্তি প্রয়োজন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। ফলে আমরা এ আনুষ্ঠানিকতায় অংশ নেইনি। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে এটি আনুষ্ঠানিকতাও থাকবে না— এটি হবে গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন।
জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এবং তা জাতির সঙ্গে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। এর আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদের কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এ আনুষ্ঠানিকতায় অংশ নেইনি। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি না হলে এটি আনুষ্ঠানিকতাও থাকবে না— এটি হবে গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন।
নাহিদ ইসলাম আরো বলেন, আমরা বাংলাদেশের ইতিহাস থেকে দেখেছি, নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর তিন দলের জোটের রূপরেখা বা রাজনৈতিক সমঝোতা রক্ষা করা হয়নি। ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে দলগুলো আমাদের সঙ্গে ছিল, তাদের প্রতি বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয় বরং, সংবিধানের মতো বড় একটি বিষয় পরিবর্তনের জন্য একটি আইনি ভিত্তি প্রয়োজন।
ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে এনসিপি সাড়া দেবে বলেও এ সময় জানান নাহিদ ইসলাম। এছাড়া, প্রতীক ইস্যুতে তিনি প্রকাশ করে বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে।


