দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিচ্ছে বিনিয়োগকারীরা: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ১৮, ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি না থাকা হবে জাতির সঙ্গে প্রহসন— নাহিদ ইসলাম
অক্টোবর ১৮, ২০২৫
দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিচ্ছে বিনিয়োগকারীরা: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ১৮, ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি না থাকা হবে জাতির সঙ্গে প্রহসন— নাহিদ ইসলাম
অক্টোবর ১৮, ২০২৫

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দেশের উন্নয়নে গতি আনবে: শামসুজ্জামান দুদু

জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোন সমস্যা নেই। জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে গতি আনবে। শনিবার (১৮ অক্টোবর) চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে। সকলের ভিন্নমত পোষণের সুযোগ রয়েছে। যেসব দল অনুষ্ঠানে যায়নি, তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কারণ প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতে সুযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসভবন থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। এরপর বড় বাজার, হাসান চত্বর ও কাচা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, মকলেছুর রহমান মকলেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *