অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ
অক্টোবর ১৬, ২০২৫
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
অক্টোবর ১৬, ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ
অক্টোবর ১৬, ২০২৫
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
অক্টোবর ১৬, ২০২৫

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন

এ বছর কারিগরি বোর্ডের আওতায় মোট ৭৩৩টি কেন্দ্রে ১ হাজার ৮৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। যার মধ্যে ৩৯৭ জন ছাত্র আর ১ হাজার ২১৩ জন ছাত্রী।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। একযোগে ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বছর মোট ১ লাখ ৫ হাজার ৬১০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।

বোর্ডের তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫ হাজার ৬১০ জন। এর মধ্যে ছাত্র ছিলেন ৭৭ হাজার ২৯১ জন আর ছাত্রী ২৮ হাজার ৩১৯ জন।

ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৫ হাজার ১৪৩ জন, পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে, ছাত্রীদের মধ্যে ২১ হাজার ৪২ জন পাস করেছেন, পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।

এ বছর কারিগরি বোর্ডের আওতায় মোট ৭৩৩টি কেন্দ্রে ১ হাজার ৮৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। যার মধ্যে ৩৯৭ জন ছাত্র আর ১ হাজার ২১৩ জন ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *