এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেয়া হবে: শিক্ষা উপদেষ্টা
অক্টোবর ১৬, ২০২৫
কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন
অক্টোবর ১৬, ২০২৫
এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেয়া হবে: শিক্ষা উপদেষ্টা
অক্টোবর ১৬, ২০২৫
কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন
অক্টোবর ১৬, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

নারী বিশ্বকাপে আজ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। বিশাখাপত্নমে এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড, সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তার পরেই অস্ট্রেলিয়া। এরপরে দক্ষিণ আফ্রিকা (৬), ভারত (৪), নিউজিল্যান্ড (৩), বাংলাদেশ (২), শ্রীলংকা (২) ও পাকিস্তান (১)। প্রত্যেক দলই এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে; সবার বাকি রয়েছে ৩টি করে ম্যাচ। আজ বাংলাদেশ খেলবে নিজেদের পঞ্চম ম্যাচ।

নারী বিশ্বকাপে আজ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। বিশাখাপত্নমে এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশের মেয়েরা পরে হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে। এর মধ্যে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের ব্যবধানে হারলেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের সঙ্গে দুর্দান্ত লড়াই করে নিগার সুলতানার দল। প্রোটিয়াদের সঙ্গে জিততে জিততেও শেষ পর্যন্ত হেরে কেঁদেছেন স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তারের মতো তরুণী খেলোয়াড়রা। সেই শোক কাটিয়ে উঠে আজ পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।

অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে হারেনি। তিন জয় তুলে নিয়েছে অ্যালিসা হিলির দল, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ভারতের বিপক্ষে ৩৩১ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে অজি নারীরা। অধিনায়ক অ্যালিসা হিলি ১০৭ বলে ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এটা বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ আসর। এর আগে ২০২২ সালে প্রথমবার অংশগ্রহণ করে শুধু পাকিস্তানকে হারিয়েছিল তারা। এবারও এখন পর্যন্ত জয় এসেছে শুধু পাকিস্তানের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *