
স্বর্ণের ভরি পৌঁছল ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়
অক্টোবর ১৫, ২০২৫
বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার অব্যাহত রাখতে হবে —আইএমএফ
অক্টোবর ১৮, ২০২৫বাংলাদেশে এ কার্যক্রম ব্যবসা সম্প্রসারণ, বাজারে প্রবেশের জন্য বাণিজ্যিক কৌশল, ভূরাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ, নীতি পর্যালোচনা ও সরকারি পর্যায়ে সম্পৃক্ততার মাধ্যমে নীতি বিশ্লেষণে সহায়তা করবে।
বৈশ্বিক কৌশলগত পরামর্শদাতা প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপ (টিএজি) বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ওসিরিস গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এ নতুন উদ্যোগের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বর্তমানে এশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়ার লিড পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এশিয়া গ্রুপের ওয়েবসাইটে উভয় প্রতিষ্ঠান এই যৌথ উদ্যোগের ঘোষণা দিয়ে জানায়, ‘বাংলাদেশে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকা ওসিরিস গ্রুপের স্থানীয় কর্মী ও নেটওয়ার্কের সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনভিত্তিক এশিয়া গ্রুপের বিশ্বমানের অভিজ্ঞতা যুক্ত হবে।’ নিশা বিসওয়াল এশিয়া গ্রুপে পার্টনার হিসেবে ২৯ মে দায়িত্ব গ্রহণ করেন।
নিশা বিসওয়াল আগে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল হিসেবে বাংলাদেশে এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর ডেপুটি সিইওসহ সরকারি উচ্চপদে কাজ করেছেন।
দক্ষিণ এশিয়ায় কাজের অভিজ্ঞ নিশা বিসওয়াল বলেন, ‘এশিয়া গ্রুপ ও ওসিরিসের অংশীদারিত্ব ভূ-অর্থনৈতিক কৌশল, অংশীজন সম্পৃক্ততা ও বাস্তবায়ন পর্যায়ে সহায়তা প্রদানের ক্ষেত্রে সব ধরনের চাহিদা পূরণে সক্ষম হবে।’
নতুন এ অংশীদারিত্ব বাংলাদেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ, নীতি সহায়তা ও সমাধান প্রদানে সহায়তা করবে। যৌথ উদ্যোগে ওসিরিসের পক্ষে দায়িত্বে থাকবেন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক ফারুক সোবহান। সঙ্গে থাকবেন ম্যানেজিং পার্টনার ও সহপ্রতিষ্ঠাতা জেসন বাজাজ, যিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তিন দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক বিনিয়োগ ও পরিচালনায় অভিজ্ঞ।
নিশা বিসওয়াল বলেন, ‘বাংলাদেশের তরুণ শ্রমশক্তি, দ্রুত সম্প্রসারিত স্থানীয় বাজার ও বিশ্বমানের উৎপাদনশীল খাত দেশটিকে একটি আকর্ষণীয় প্রবৃদ্ধির গল্প উপস্থাপন করেছে। এ অঞ্চলে ব্যবসা পরিচালনা করা কোম্পানিগুলোর জন্য নীতি, রাজনৈতিক পরিবর্তন ও অবকাঠামোসহ পূর্ণাঙ্গ পরামর্শ প্রয়োজন।’
এশিয়া গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগের বিষয়ে ফারুক সোবহান বলেন, ‘এ অংশীদারিত্ব আন্তর্জাতিক উচ্চাশাকে স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করেছে। যা জনগণ, নীতি ও বাস্তবায়নকে একসূত্রে গেঁথে ফলপ্রসূ ফল দিতে সক্ষম হবে।’
বাংলাদেশে এ কার্যক্রম ব্যবসা সম্প্রসারণ, বাজারে প্রবেশের জন্য বাণিজ্যিক কৌশল, ভূরাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ, নীতি পর্যালোচনা ও সরকারি পর্যায়ে সম্পৃক্ততার মাধ্যমে নীতি বিশ্লেষণে সহায়তা করবে।
জেসন বাজাজ বলেন, ‘ওসিরিস দীর্ঘদিন ধরে বৈশ্বিক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। এ অংশীদারিত্ব বিদেশি বিনিয়োগ এবং প্রযুক্তি উদ্ভাবনে গতি আনবে।’ এশিয়া গ্রুপের প্রেসিডেন্ট রেক্সন রিউ যোগ করেন, ‘নিশা বিসওয়ালের নেতৃত্ব ও ওসিরিসকে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত করার মাধ্যমে আমরা কৌশলগত অন্তর্দৃষ্টি এবং স্থানীয় বাস্তবায়নের সমন্বয় করেছি।’


