দুই বছর সংকোচনের পর বৈশ্বিক টেলিকম সরঞ্জামের বাজারে আয় বেড়েছে ৪%
অক্টোবর ১৩, ২০২৫
নিশা বিসওয়ালের নেতৃত্বে বাংলাদেশে যৌথ কার্যক্রম শুরু করছে ওসিরিস ও এশিয়া গ্রুপ
অক্টোবর ১৫, ২০২৫
দুই বছর সংকোচনের পর বৈশ্বিক টেলিকম সরঞ্জামের বাজারে আয় বেড়েছে ৪%
অক্টোবর ১৩, ২০২৫
নিশা বিসওয়ালের নেতৃত্বে বাংলাদেশে যৌথ কার্যক্রম শুরু করছে ওসিরিস ও এশিয়া গ্রুপ
অক্টোবর ১৫, ২০২৫

স্বর্ণের ভরি পৌঁছল ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়

gold

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, আজ নতুন এ দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *