পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে: মির্জা ফখরুল
অক্টোবর ১৫, ২০২৫
চাকসু নির্বাচন: চলছে শেষ সময়ের ভোট গ্রহণ
অক্টোবর ১৫, ২০২৫
পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে: মির্জা ফখরুল
অক্টোবর ১৫, ২০২৫
চাকসু নির্বাচন: চলছে শেষ সময়ের ভোট গ্রহণ
অক্টোবর ১৫, ২০২৫

পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-কর্মচারীদের শাহবাগ অবরোধ

দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষক–কর্মচারীরা শাহবাগ অভিমুখে রওনা দেন। এসময় শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সেই প্রতিবন্ধক ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

তিন দফা দাবিতে পুলিশের বাঁধা উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষক–কর্মচারীরা শাহবাগ অভিমুখে রওনা দেন। এসময় শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সেই প্রতিবন্ধক ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

শিক্ষকরা বলেন, আমরা সরকারকে ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু সরকার এর মধ্যে প্রজ্ঞাপন জারি না করায় আমরা শাহবাগ অবরোধে বাধ্য হয়েছি। যতক্ষণ না আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *