‘এ ধরনের অরাজকতা নতুন নয়, বহুদিনের’, মিরপুরে সমাজকল্যাণ উপদেষ্টা
অক্টোবর ১৫, ২০২৫
পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-কর্মচারীদের শাহবাগ অবরোধ
অক্টোবর ১৫, ২০২৫
‘এ ধরনের অরাজকতা নতুন নয়, বহুদিনের’, মিরপুরে সমাজকল্যাণ উপদেষ্টা
অক্টোবর ১৫, ২০২৫
পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-কর্মচারীদের শাহবাগ অবরোধ
অক্টোবর ১৫, ২০২৫

পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে: মির্জা ফখরুল

পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান।

গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এসব দাবি-দাওয়া, মিছিল যারা করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।’

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।

মহাসচিব বলেন, অতীতে সরকারে ছিলাম, কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে। কৃষকদের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *