জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার জরুরি: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ৯, ২০২৫
অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রভাবিত হচ্ছে আবেগ, জেনে নিন লক্ষণগুলো
অক্টোবর ৯, ২০২৫
জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার জরুরি: পরিবেশ উপদেষ্টা
অক্টোবর ৯, ২০২৫
অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রভাবিত হচ্ছে আবেগ, জেনে নিন লক্ষণগুলো
অক্টোবর ৯, ২০২৫

দলীয় প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ইস্যুতে নিজেদের অবস্থান, যুক্তি ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) বিকালে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বে এ প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

জানা গেছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি। কিন্তু শাপলা প্রতীক ইসির সংশ্লিষ্ট বিধিমালায় নেই। তাই বিধিমালায় থাকা একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে জানাতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি। এরপর মঙ্গলবার দলটির পক্ষ থেকে ওই চিঠির জবাব দেয়া হয়। সেখানে তারা অন্য কোনো প্রতীক চায়নি। ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলা প্রতীকের সাতটি ভিন্ন ভিন্ন নমুনাও তুলে ধরেছে এনসিপি।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নিজেদের দলীয় যুক্তি ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরবে। দলটির নেতারা আশা করছেন কমিশন শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক এনসিপিকে বরাদ্দ দেবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *