প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা ও অর্থনৈতিক উন্নয়নের করণীয়
অক্টোবর ৯, ২০২৫
এনসিপিকে ভোটের মাঠে পাশে চায় বিএনপি
অক্টোবর ৯, ২০২৫
প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা ও অর্থনৈতিক উন্নয়নের করণীয়
অক্টোবর ৯, ২০২৫
এনসিপিকে ভোটের মাঠে পাশে চায় বিএনপি
অক্টোবর ৯, ২০২৫

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ অক্টোবরের গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরো জোরদার করতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে ইনশাআল্লাহ। উক্ত দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *