
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এগিয়ে গেল আফগানিস্তান
অক্টোবর ৯, ২০২৫
প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা ও অর্থনৈতিক উন্নয়নের করণীয়
অক্টোবর ৯, ২০২৫দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব। দর্শকপ্রিয় এই সিরিজের সিজন–৫-এর ৩৩ থেকে ৪০ নম্বর পর্ব মুক্তি পেতে যাচ্ছে আজ। এক্সক্লুসিভভাবে পর্বগুলো দেখা যাবে ইউটিউবে, মাত্র ৪০ টাকায় প্রি-বুক করে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরাফাত অমি বলেন, ‘নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি—দুটোই গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দর্শকরা নতুন পর্বগুলো দেখলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’
নতুন পর্বগুলোতেও থাকছেন জনপ্রিয় তারকারা—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শমিউল শর্মা, পাভেলসহ আরো অনেকে। এবারে চরিত্রগুলোর মধ্যকার সম্পর্কের নতুন মোড় এবং রহস্যঘেরা ঘটনাপ্রবাহ দর্শকদের সামনে এক ভিন্ন স্বাদ নিয়ে আসবে বলে জানিয়েছেন নির্মাতা।
আজ থেকে ইউটিউবে দেখা যাবে ধারাবাহিকটির নতুন পর্বগুলো। দর্শকরা এখনই মাত্র ৪০ টাকায় প্রি-বুক করে দেখতে পারবেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫-এর এ বহুল প্রতীক্ষিত পর্বগুলো।


