
মাত্র চারদিনে স্মৃতিশক্তিতে ব্যাঘাত ঘটানো শুরু করে উচ্চমাত্রার চর্বিযুক্ত জাঙ্ক ফুড
অক্টোবর ৪, ২০২৫
ইন্দোনেশিয়ার স্কুলভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪
অক্টোবর ৪, ২০২৫উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় ইলিশ গভীর সমুদ্র থেকে মোহনায় আসে ডিম দেয়ার জন্য। একটি মা ইলিশ ১৫ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকলে দেশে ইলিশের ঘাটতি হবে না।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে ডিসি ঘাট থেকে চরমোনাই পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় ইলিশ গভীর সমুদ্র থেকে মোহনায় আসে ডিম দেয়ার জন্য। একটি মা ইলিশ ১৫ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকলে দেশে ইলিশের ঘাটতি হবে না।
তিনি আরো বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সরকার নানা বিধিনিষেধ জারি করেছে। জেলেদের সহযোগিতার জন্য এ সময় প্রণোদনা দেয়া হচ্ছে। এ বছর বরিশাল জেলায় ৬৬ হাজার ৫২৪ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। মোট চালের পরিমাণ এক হাজার ৬৬৩ টন। এছাড়া তেল, আটা ও আট ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক আরো বলেন, গত বছর কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এ বছর এ ধরনের চেষ্টা করলে সরকার সর্বোচ্চ আইন প্রয়োগ করবে। এবার টহল জোরদার করা হবে। মাঠে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ-পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের টহল চলবে।
তিনি গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে প্রচার চালাতে হবে।
র্যালিতে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক, মৎস্য অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্ট গার্ড, র্যাবের কর্মকর্তা, জেলে প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


