শিগগিরই ট্রাম্পের প্রস্তাবের জবাব দেবে হামাস
অক্টোবর ৩, ২০২৫
তিন মাস পর সেপ্টেম্বরে পুঁজিবাজারে নেতিবাচক রিটার্ন
অক্টোবর ৩, ২০২৫
শিগগিরই ট্রাম্পের প্রস্তাবের জবাব দেবে হামাস
অক্টোবর ৩, ২০২৫
তিন মাস পর সেপ্টেম্বরে পুঁজিবাজারে নেতিবাচক রিটার্ন
অক্টোবর ৩, ২০২৫

ছুটির দিনে স্বস্তি: ঢাকার বাতাস ‘সহনীয়’ মাত্রায় নেমে এলো

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকার আজ ২৪তম স্থানে রয়েছে ঢাকা। এদিন সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ শহরের বাতাসের মান ছিল ৭১, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।
বৃষ্টি হলে সাধারণত বাতাসে দূষণ কম থাকে। বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি- সব মিলিয়ে রাজধানী ঢাকার বাতাসের মান বেশ আজ শুক্রবার (৩ অক্টোবর) ভালো অবস্থানে রয়েছে।
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকার আজ ২৪তম স্থানে রয়েছে ঢাকা। এদিন সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ শহরের বাতাসের মান ছিল ৭১, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে আছে মিশরের কায়রো। ২৬০ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ ভয়ংকর পর্যায়ের দূষিত। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— আফগানিস্তানের কাবুল, কঙ্গোর কিনসাসা, পাকিস্তানের লাহোর, উজবেকিস্তানের তাসকান্দ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭৬, ১৫৫, ১২৯ ও ১২২।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *