শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির
অক্টোবর ২, ২০২৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি করছে
অক্টোবর ২, ২০২৫
শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির
অক্টোবর ২, ২০২৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি করছে
অক্টোবর ২, ২০২৫

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি কেন্দ্রের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে, এ কারণে সাগর উত্তাল রয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *