
ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া
অক্টোবর ২, ২০২৫
নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল
অক্টোবর ২, ২০২৫বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি নিজেই দেশবাসীকে ফেরার দিনক্ষণ জানাবেন।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
এ সময় হুমায়ুন কবির আরও বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল।
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।


