মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫
সেপ্টেম্বর ২০, ২০২৫
কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত
সেপ্টেম্বর ২০, ২০২৫
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫
সেপ্টেম্বর ২০, ২০২৫
কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত
সেপ্টেম্বর ২০, ২০২৫

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে শিশির মনিরের পোস্ট

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শিশির মনির লিখেছেন, বৈধতার মূল উৎস ১০৬ অনুচ্ছেদ নয়। জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস।

তিনি আরও লিখেছেন, এটি বুঝতে না পারলে ভুল করবেন। একদিন অনুশোচনা করবেন। আশাকরি ইগো থেকে বের হয়ে আসবেন।
এর আগে, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকার গঠনের পক্ষে মত দেন।

আইন বিশেষজ্ঞদের কেউ কেউ আপিল বিভাগের এই মতামতকে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা বলে মনে করেন। তবে আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের মতে এই অন্তবর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়। এটা গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *